সমাজের আলো।। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সভায় সভাপতিত্ব করেন। 

সভায় মব ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপ, জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ, মডেল মসজিদ স্থাপনে পদক্ষেপ গ্রহণ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল হাসেমের সঞ্চালনায় সভায় সাতক্ষীরা-১ ও ২ আসনের সংসদ সদস্য যথাক্রমে মো: ইজ্জতুল্লাহ, মুহাদ্দিস আব্দুল খালেক, পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, বিএনপি নেতা আব্দুর রউফ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *