যশোর অফিস
বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তাঁর সহধর্মিণী মিসেস মিনাল ত্রিবেদী শুক্রবার (১২ জুন) বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।
পৌনে বারোটায় তারা যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পৌঁছান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবনকুমার তুলসিদাস বাধে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল কর্মকর্তা আরিফ মাহমুদ উপস্থিত থেকে নবনিযুক্ত হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
আগমনের পর ইমিগ্রেশন ও প্রটোকল-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও তাঁর সহধর্মিণীকে গন্তব্যস্থলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *