যশোর অফিস

যশোরে অভিনব কৌশলে কাঠালের ভেতরে লুকিয়ে রাখা ৪০ পিস উইনসেরেক্সসহ আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক রাজ্জাক চৌগাছা উপজেলার সিংগঝুলি গ্রামের মৃত ওমর আলী খার ছেলে।

যশোর পুলিশ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ,গোপন সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল চৌগাছা থানার পুলিশ একটি অভিযান পরিচালনা করে। এসময় তারা তথ্য পান যে, এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে চৌগাছা থেকে ঢাকাগামী বাসে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে ভোর সাড়ে পাঁচটার দিকে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে সিংহঝুলি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এসময় তল্লাশিকালে একটি কাঠালের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ পিস উইনসেরেক্স উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *