সমাজের আলো।। কীটনাশক পানে মিনারা বেগম(২৭) নামে এক গৃহবধুর আত্মহত্যা করেছে । রোববার সকাল ৯টার দিকে পিতার বাড়িতে কীটনাশক পানের পর দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি ছিলেন উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের মুন্দিরআটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। এক কন্যা সন্তানের জননী মিনারা প্রায় দু’বছর ধরে পিতা মুনসুর রহমান মোল্যার বাড়িতে অবস্থান করছিলেন। 

পরিবারের দাবি রোববার সকালে কীটনাশক পান করে মিনারা। তার কাশির শব্দে পরিবারের সদস্যরা সেখানে পৌছে কিটনাশকের ঘ্রাণ পেয়ে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান অনেক বেশী কীটনাশক পান করেছিলেন তিনি। পাকস্থলী ওয়াশের পরও অল্প সময়ের মধ্যে তিনি মারাযান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *