ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে তনয় মল্লিক নামে এক ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার ব্যবস্থাপনা আইন-২০০৯-এর ১৭ ধারার ৩ উপধারা অনুযায়ী তনয় মল্লিককে দোষী সাব্যস্ত করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত তনয় মল্লিক কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া এলাকার বাসিন্দা।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন। অভিযানে সহযোগিতা করে কালিগঞ্জ থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কৃষি উপকরণ হিসেবে সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *