সমাজের আলো।।
সাতক্ষীরার তালায় পানিতে ডুবে মারিয়া নামের ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে তালা উপজেলার বারুইহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারিয়া বারুইহাটি গ্রামের বাসিন্দা শেখ রিয়াজুল ইসলাম ও মৌসুমি দম্পতির কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি পরিবারের সকলের অগোচরে খেলাধুলা করার একপর্যায়ে বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে যায়। পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু মারিয়ার এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে বারুইহাটি গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

