কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পুকুরের ডুবে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে তালুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান তালুন্দিয়া গ্রামের ইঞ্জিনিয়ার শাহজাহান কবিরের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কোনো একসময় শিশু আব্দুর রহমান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।
তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

